হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্স অভিযান চালাবে: স্বাস্থ্য সচিব

হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্স অভিযান চালাবে: স্বাস্থ্য সচিব

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১০

দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ করা হবে না। অভিযোগ পেলে ট্রাস্কফোর্স অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন নিয়ে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পর রবিবার (৯ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিন সচিবালয়ে- এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। পরে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালাবে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, ‘মানুষ যাতে তাদের অভিযোগ জানাতে পারে, সেজন্য আমরা হটলাইন নাম্বার চালুর বিষয়টি বিবেচনা করছি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী ২৩ আগস্টের মধ্যে সব বেসরকারি হাসপাতালে তথ্য যোগাড় করা হবে। তারপর লাইসেন্স নবায়নের সময়সীমা ঠিক করে দেবে মন্ত্রণালয়। এরপরেও যারা লাইসেন্স নবায়ন করবে না- তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading