কিংবদন্তী সুরকার আলাউদ্দিন নেই

কিংবদন্তী সুরকার আলাউদ্দিন নেই

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৪০

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) লাইফ সাপোর্টে থাকা দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। রবিবার (৯ আগস্ট) বিকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (০৮ আগস্ট) ভোর পৌনে ৫টায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।

তখন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ভোরে আলাউদ্দিন আলীর স্ত্রী আমাদের ফোন করে জানান, উনার অবস্থা খারাপ। তখন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করি। আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখা গেল অক্সিজেন মাত্রা খুব কম। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেওয়া হয়। তবে এখনো রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ।’

এর একদিন পরই আলাউদ্দিন আলীর মৃত্যুর খবর এলো। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তার বাবা ওস্তাদ জাদব আলী।

আলাউদ্দিন আলী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি। কালজয়ী কিছু গান: ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

সংগৃহীত ফাইল ছবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading