সড়কে প্রাণ গেল আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী’র

সড়কে প্রাণ গেল আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী’র

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২০

থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন খুলনা আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী।

রবিবার (০৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্লা (২৮) এবং খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাম্মগাতি গ্রামের মৃত এস এম বিল্লাল হোসেনের ছেলে ও খুলনা আবু নাসের হাসপাতালের অফিস সহকারী এসএম শাকিব হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ।

তিনি জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী ১৫০ সিসি মোটরসাইকেলে করে রবিবার রাত ১১টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তাস্তর করা হয়েছে। খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি আটক করে চুকনগর নিয়ে যায়। তথ্য সহায়তায় – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading