ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৩

সোমবার (১০ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ৫৩ লাখ ১৮ হাজার ৮৪৪টি শেয়ার ১১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ১০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার বেক্সিমকো ফার্মার।

আর তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ৪০ লাখ ৮৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৯৭ হাজার টাকার, সী পার্লের ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ৫০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৭ লাখ ৩৯ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৩৫ লাখ ১০ হাজার টাকার, আইপিডিসির ৩১ লাখ ৭৫ হাজার টাকার, জিকিউ বলপেনের ৫ লাখ ৭২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৬৮ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ লাখ ৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৩ লাখ ৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading