ক্যারিয়ারের ১৪তম বছরপূর্তি, ‘সবাইকে ধন্যবাদ’ দিলেন সাকিব

ক্যারিয়ারের ১৪তম বছরপূর্তি, ‘সবাইকে ধন্যবাদ’ দিলেন সাকিব

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:০১

বিশ্বসেরা অল রাউন্ডার ও দেশের জনপ্রিয় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তার ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ করেছেন। ১৪ বছরের ক্যারিয়ারে তিনি ক্রিকেট বিশ্বে নিজেকে তুলে ধরতে ও জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছেন। এ জন্য অবশ্য ক্রিকেট প্রিয় বাঙালির প্রেরণতা, সমর্থন ও ভালোবাসা ছিল তার পাথেয়। তাইতো ক্যারিয়ার শুরুর এই মাহেন্দ্রক্ষণে ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনি।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে সাকিব আল হাসান তার সাফল্যের জন্য সবার অকৃত্রিম সমর্থন পাওয়ায় ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, ’দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’

ইংরেজি ও বাংলায় লেখা পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন সাকিব আল হাসান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading