করোনা কেড়ে নিল দেশের খ্যাতিমান আরও ২ চিকিৎসককে

করোনা কেড়ে নিল দেশের খ্যাতিমান আরও ২ চিকিৎসককে

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৩৫

নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ মহামারির ছোবলে প্রাণ হারালের দেশের খ্যাতিমান আরও দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন- বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ডা: মো: ফজলুল হক ও বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী। ১২ ঘণ্টার ব্যবধানে এই দুই চিকিৎসকের মৃত্যু হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদের মধ্যে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন ডা. ফজলুল হক। তিনি ঢাকা ডেন্টালের (ডি-১২) সাবেক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল ও ঢাকা ডেন্টালের অধ্যক্ষ ডা. হুমায়ুন বুলবুল।

সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ডা: মো: ফজলুল হক স্যার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। স্যার ঢাকা ডেন্টালের (ডি-১২) ছাত্র ছিলেন। আমরা মহান আল্লাহ কাছে স্যারের রুহের মাগফিতার কামনা করছি।

এর আগে রবিবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১২টায় বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোস্তাক হোসেন আনসারী করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।) তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং রাজশাহী মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ শিক্ষকরা শোক প্রকাশ করেছেন।

এদিকে, ডা. মোক্তাক ও ফজলুল হককে নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত এবং করোনার উপসর্গ নিয়ে ১০৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের সংগঠন- বিএমএ সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading