সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীরের ‘সিটি মেডিকেল কলেজ হাসপাতালে’ অভিযান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীরের ‘সিটি মেডিকেল কলেজ হাসপাতালে’ অভিযান

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৩৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে সংসদ সদস্য (এমপি) মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন গাজীপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় টাস্কফোর্সের অভিযান চালিয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টাস্কফোর্স গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ওই হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান শুরু করে। অভিযানিক দলে র‌্যাব-১ এর একটি গ্রুপও রয়েছে। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ৩টার দিকে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।

সূত্র বলছে, প্রাতিষ্ঠানিক শর্ত পূরণ না করা, নিজস্ব ভবন না থাকা, পরীক্ষাগারের অনুমোদন না থাকা, জনবল বা পর্যাপ্ত সুযোগ না থাকার পরও ৫’শ শয্যার হাসপাতাল ঘোষণা করে মানুষের সঙ্গে প্রতারণাসহ নানা অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে ম খ আলমগীরের মালিকানাধীন হাসপাতালটির বিরুদ্ধে।

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সঙ্গে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া এবং গাজীপুর র‌্যাব-১ ক্যাম্পের কমান্ডার হিসেবে তিনি নিজে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, গত ছয় বছর ধরে হাসপাতালটি প্রতিষ্ঠা হলেও চিকিৎসা সেবার ন্যূনতম সুযোগ না থাকারও অভিযোগ রয়েছে। কিন্তু শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়ে যাচ্ছে নিয়মিত। করোনা মহামারি পরিস্থিতিতেও কোভিড চিকিৎসার নামে ১০০ শয্যার ইউনিট খুলেছিল হাসপাতালটি। পরে রিজেন্ট হাসপাতালের ব্যাপারে দেশব্যাপী আলোচনা শুরু হলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading