ধামরাইয়ে ত্রাণের ৫৬০ কেজি চালসহ চেয়ারম্যান আটক

ধামরাইয়ে ত্রাণের ৫৬০ কেজি চালসহ চেয়ারম্যান আটক

সাদ্দাম হোসেন। উত্তরদক্ষিণ
সাভার: বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫০

ঢাকার ধামরাইয়ে র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রীসহ (ত্রাণ) মিজানুর রহমান মিজু (৬০) নামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মিজানুর রহমান মিজু ধামরাই থানার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আমছিমোড় এলাকার আফসার উদ্দিনের ছেলে৷

র‌্যাব-৪ জানায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ না করে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমছিমোড় এলাকার নিজ বাড়ির টিনশেডের ভেতর মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টা দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেই স্থান থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ ‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা ৩৫টি চালের বস্তা (৫৬০ কেজি) উদ্ধার করা হয়। সেই সাথে ধামরাই থানার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জরিম উদ্দিন আহমেদ বলেন, আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading