হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৩৭

জম্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়ছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারফ হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। একদিন বন্ধের পর আজ বুধবার (১২ আগস্ট) সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছ।

তিনি আরও জানান, বন্দরে ভারতীয় পণ্যবাহি ট্রাকগুলো আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading