রুমিন ফারহানা করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪৫
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, “আমার করোনা পজেটিভ। দোয়া করবেন”
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

