১ লাখ শেয়ার কিনলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৩০
১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এক পরিচালক।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালক মিস উম্মে খাদিজা মেঘনা ১ লাখ শেয়ার বর্তমান মূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় সম্পন্ন করেছেন।
এর আগে তিনি ৫ আগস্ট এ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

