ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫৭
বুধবার (১২ আগস্ট) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলোর মোট এক কোটি ৫৩ লাখ এক হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫২ কোটি ১১ লাখ টাকা।
সূত্রের তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বীচ করেছে ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো – অগ্নি সিস্টেমস, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নর্দার্ণ জুট, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

