দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৪৫

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৪৫

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫১৩ জন। একই সময় নতুন করে করে করোনা বা কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৬৬ হাজার ৪৪৮ জন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা বিষয়ক বুলেটিন বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হলো। বিকাল সাড়ে ৩টার দিকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমকে।

দেশে প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হন গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। শনাক্তে ১৫৮তম দিনে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়ালো। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি, পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৭৩৯টি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১ ৭জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৩২ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading