রাশিয়ার করোনা ভ্যাক্সিন পরীক্ষা করে দেখতে চায় ইসরাইল

রাশিয়ার করোনা ভ্যাক্সিন পরীক্ষা করে দেখতে চায় ইসরাইল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৩৩

রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাক্সিন স্কুটনিক-৫ পরীক্ষার করার কথা জানিয়েছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেলস্টেইন। খবর রয়টার্স-এর।

জানা গেছে, পরীক্ষায় এটি ‘গুরুত্বপূর্ণ পণ্য’ হিসেবে প্রমাণিত হলে ভ্যাক্সিন কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইসরাইল।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, এই ভ্যাক্সিনের নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনও সংশয় রয়েছে। অবশ্য রুশ স্বাস্থ্যমন্ত্রী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সতর্কতার সঙ্গে সব প্রতিবেদন দেখছি, সেটা যে দেশেরই হোক না কেন। আমরা ইতিমধ্যে ভ্যাক্সিন উন্নয়নের বিষয়ে রাশিয়ার গবেষণা কেন্দ্রের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি সন্তুষ্ট হতে পারি যে এটা গুরুত্বপূর্ণ পণ্য, তাহলে আমরা আলোচনায় প্রবেশের চেষ্টাও করব। তবে আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। মন্ত্রণালয়ের পেশাদার কর্মীরা সবসময় এটি নিয়ে কাজ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading