অবৈধভাবে ইন্ডিয়া যাওয়ার পথে মহেশপুরে নারী-শিশুসহ আটক ৭
খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সময় ১ শিশু, ৫ নারীসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৮বিজিবি)। বৃহষ্পতিবার (১৩ আগস্ট) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চয়ন বিশ্বাস (২০), প্রিয়াংশা বিশ্বাস (১৮), রিমু বিশ্বাস (০৩),রুনু বিশ্বাস (৩৫), মিনতী বিশ্বাস (৩০), নমিতা রায় (৩২) এবং সুমি আাক্তার (২৫)। তাদের বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে।
খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ হতে এই ৭ জনকে আটক করা হয়। এ ব্যপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

