কোটচাঁদপুরে পুকুর থেকে ২ মাদ্রাসা-ছাত্রের লাশ উদ্ধার
খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে দুই মাদ্রাসা-ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
কোটচাদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র – চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও চঞ্চল ও মিশন নিখোঁজ ছিল। গতকাল সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়।
পরে শুক্রবার সকালে ওই পুকুরের মিশনের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন ও চঞ্চলের লাশ উদ্ধার করে।

