‘উত্তমকুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব’

‘উত্তমকুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫

বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার ওপর ভরসা করেই সচল রয়েছে দেশের সিনেমা হলগুলো। করোনাভাইরাসের আগে বছরে অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেলেও কেবল তার ছবিই ব্যবসা করতে দেখা গেছে। তাই নানা সময়ে এ নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

এবার এই চিত্রনায়কের ন্যাচারাল লুকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ‘সত্ত্বা’ ছবির একটি দৃশ্যে শাকিবের একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি ফেসবুকে লিখেছেন, শাকিব ভাই (চিত্রনায়ক শাকিব খান) আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক। শাকিব ভাইকে আমি একবার একটি হাসপাতালে বসে বলেছিলাম, তার ন্যাচারাল লুকটা তার সেরা লুক।

পোস্টটির সঙ্গে দীপংকর দীপন মার্লন ব্রান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট আর উত্তম কুমারের ছবিও পোস্ট করেছেন।

দীপন লিখেছেন, “শাকিব এই ন্যাচারাল লুকটা নিয়ে ফাইট দিতে পারেন মার্লন ব্রান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট আর উত্তম কুমারের সাথে। না বস, শাকিব ভাইকে ইমপ্রেস করার জন্য বলছি না – তার সাথে কোন ছবি নেই- কথাও হচ্ছে না। বিশ্বাস থেকেই বলছি।”

দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালে মুক্তি পায়। সে সময় দেশজুড়ে আলোড়ন তৈরি ছবিটি। প্রথম ছবি দিয়েই নির্মাতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। এরপর ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি ছবি নির্মাণ শুরু করেন তিনি। করোনা ভাইরাসের কারণে ছবি দুটির শুটিং বন্ধ আছে। শিগগিরই দুটি ছবি নিয়ে আবার ক্যামেরা ওপেন করবেন বলে জানিয়েছেন দীপংকর দীপন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading