লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মো: আবদুল কাদের । উত্তরদক্ষিণ
লক্ষ্মীপুর: শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০

সারা দেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে লক্ষ্মীপুরেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

একই সময়ে পৃথকভাবে পাঁচ উপজেলার ইউএনও’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে দিবসটি উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, আ’লীগ সভাপতি গোরাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এড. নুরুদ্দিন চৌধুরী নয়ন ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দীন টিপু ও ইউএনও রেদোয়ান আরমান শাকিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।

বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading