অগ্রণী ব্যাংক-এর ‘জাতীয় শোক দিবস’ পালন

অগ্রণী ব্যাংক-এর ‘জাতীয় শোক দিবস’ পালন

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২৮

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ-এর মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম।

এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান এবং মোঃ রফিকুল ইসলাম, মহাব্যাবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফ সি এ (সি এফ ও এবং হেড অফ আই সি সি), উপ-মহাব্যবস্থাপক বৃন্দ, এক্সিকিউটিভ ফোরম, অফিসার সমিতি, সি বি এ, মুক্তিযোদ্ধ কমান্ড এর-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ উপলক্ষে অগ্রণী ব্যাংক প্রধান শাখায় সারাদিন ব্যাপি কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading