করোনায় মৃত্যু কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় মৃত্যু কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০

চিকিৎসাব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটেছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যসেবার অবদানের কারণে করোনায় মৃত্যুর হার অনেক কমে গেছে। সংক্রমণের হারও কমে যাচ্ছে। সুস্থতার হার বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে করোনা ভীতি কমেছে। অর্থনীতির চাকা সচল হয়েছে। জীবন-জীবিকা অনেকটা স্বাভাবিক হচ্ছে।’

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রাধিকার পায়, সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। কীভাবে দেশের মানুষ ভ্যাকসিন পাবে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading