শোক দিবসে ২৫টি এতিমখানার এতিমকে খাওয়ালেন ম্যাশ

শোক দিবসে ২৫টি এতিমখানার এতিমকে খাওয়ালেন ম্যাশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০

জাতীয় শোক দিবসে নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে (৭০০ এতিমের জন্য) দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর সেই কালো রাতের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এ খাবারের ব্যবস্থা করা হয় বলে নিশ্চিত করেন নড়াইল জেলা আওয়ামী লীগের নেতা মিলন খান।

নড়াইলে জাতীয় শোক দিবসে মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে ৭০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি – ইউএনবি

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাশরাফির সৌজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের তত্বাবধানে সদরের ২৫টি এতিমখানার ৭০০ জনকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এসব খাবার পরিবেশন করা হয়। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading