স্ত্রীসহ রেলের পিডি রমজানের বিরুদ্ধ দুদকের মামলা

স্ত্রীসহ রেলের পিডি রমজানের বিরুদ্ধ দুদকের মামলা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৪০

বাংলাদেশ রেলের প্রকল্প পরিচালক (পিডি) রমজান আলী ও তার স্ত্রীর দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রবিবার (১৬ আগস্ট) এই মামলা দুটি দায়ের করা হয়েছে বলে দুদক প্রধান কার্যালয় থেকে জানানো হয়।

দুদক জানায়, একটি মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মো. রমজান আলী জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২ কোটি ৪৩ লক্ষ ৮০ হাজার ২৮৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

অপর মামলায় রমজান আলীর স্ত্রী দিলরুবা পারভীন ইলোরাকে আসামি করেছে দুদক। এই মামলারটিরও বাদী দুদকের উপপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক। মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৮৫ লক্ষ ৮ হাজার ১৮০ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় মামলাটি দায়ের করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading