করোনা: নড়াইল আ.লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২৮
করোনায় আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৬ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এ মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ৮ আগস্ট ঢাকার কর্মচারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

