এসএমসির নকল ওরস্যালাইন তৈরির মূল হোতা গ্রেফতার

এসএমসির নকল ওরস্যালাইন তৈরির মূল হোতা গ্রেফতার

শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা: সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫০

টাঙ্গাইলের নাগরপুর থেকে এসএমসির বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও স্যালাইন তৈরির মেশিনসহ একজন নকলকার অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার ডিবি পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (২৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রামের শামছুল হকের ছেলে।

রবিবার বিকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, গত জুন মাসে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে এই নকল ওরস্যালাইন কারখানার সন্ধান লাভ করে পুলিশ। ওই সময় বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও একজনকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরে মুল হোতাকে গ্রেফতারে চেষ্টা চালাতে থাকে পাবনার গোয়েন্দা পুলিশ। এরপর অনেকটা নিশ্চিত হয়ে রবিবার ভোরে টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মূল হোতা আলমগীর হোসেনকে গ্রেফতার করে পাবনার ডিবি পুলিশ। উদ্ধার করা হয় এসএমসির বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও স্যালাইন তৈরির মেশিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, এসএমসি’র রাজশাহীস্থ সেলস ম্যানেজার হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading