ন্যাশনাল হাউজিংয়ের লেনদেন বন্ধ কাল
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০
মঙ্গলবার (১৮ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
জানা গেছে, ১৮ আগস্ট কোম্পানিটির রেকর্ড ডেটের কারণে, এদিন তাদের লেনদেন বন্ধ থাকবে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ১৯ আগস্ট, বুধবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

