নানীর লাশ দেখতে যাওয়ার পথেই মারা গেলেন নাতী

নানীর লাশ দেখতে যাওয়ার পথেই মারা গেলেন নাতী

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০

নানীর মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে সোমবার (১৭ আগস্ট) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় সড়দ দুর্ঘটনায় মারা গেলেন, হিমেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের রুহুল আমিনের ছেলে।

জানা যায়, নেত্রকোনায় দুটি পিকঅ্যাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন। গুরুতর আহত ১৬ মাসের দিয়ামনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে হিমেল খবর পান মোহনগঞ্জে তার নানী মারা গেছেন। পরদিন সোমবার সকালে আনুমানিক ৯টার দিকে বেশ কয়েকজন স্বজনসহ অন্যান্য যাত্রীদের সাথে একটি পিকআপ ভ্যানে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন হিমেল। একপর্যায়ে ভবের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহে হাসপাতালে প্রেরণ করে।

নিহত হিমেল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া একই উপজেলার বিভিন্ন গ্রামের অন্যান্য আহতদের উদ্ধার করে নেত্রকোনা ময়মনসিংহে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading