কক্সবাজারে আইওএম-এর ১২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু

কক্সবাজারে আইওএম-এর ১২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় কক্সবাজারে ১২০ শয্যার সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি ইনফেকশন (এসএআরআই) আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার (আইটিসি) চালু করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (১৭ আগস্ট) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সাথে সমন্বয় করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি এ পর্যন্ত তিনটি এসএআরআই আইটিসির ২৩০টি শয্যার মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের কোভিড-১৯ এর সামগ্রিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আইওএম মাইগ্রেশন হেলথ ডিভিশন কক্সবাজারে আরও চারটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পুনর্গঠন করেছে। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading