কাঙ্খিত রাজস্ব আয়ের লক্ষ্য অর্জিত হবে: অর্থমন্ত্রী

কাঙ্খিত রাজস্ব আয়ের লক্ষ্য অর্জিত হবে: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪৫

আমদানি-রফতানিসহ অর্থনীতির সকল সূচক ইতিবাচক থাকলে চলমান কোভিড মহামারীর মধ্যে চলতি অর্থবছরে কাঙ্খিত পর্যায়ের রাজস্ব আহরণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘অর্থনীতির অন্যান্য চালক ইতিবাচক থাকলে আমরা করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজস্ব আহরণ করতে পারব। এর জন্য উপজেলা পর্যায়ে অফিস স্থাপন, নতুন কর্মকর্তা নিয়োগ ও রাজস্ব প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হলো করযোগ্য সবাইকে করের আওতায় নিয়ে আসা।’

সোমবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চলতি ২০২০-২১ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতেও বিগত ২০১৯-২০ অর্থবছরে এনবিআরের রাজস্ব আয় ভালই হয়েছে। এ সময়ে ২ লাখ ১৮ হাজার কোটি টাকার রাজস্ব এসেছে। তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছর একটি শক্তিশালী বছর ছিল, তখন রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার কোটি টাকা। সুতরাং করোনার মধ্যে আমরা রাজস্ব আহরণে তেমন পিছিয়ে ছিলাম না।

তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে যেভাবে কর আহরণ হওয়া উচিত ছিল, এখনও সেভাবে বা সেই হারে রাজস্ব আহরণ হচ্ছে। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading