বছরের শেষের দিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন

বছরের শেষের দিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন
করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন । প্রতিকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০১

চীনের আবিষ্কার করা করোনাভাইরাসের ভ্যাকসিনটি বছরের শেষ দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে বলে জানিয়েছে, সংবাদ সংস্থা এপি।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন “চীনা ফার্মাসিউটিকাল কোম্পানি’র” প্রধানের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, ভ্যাকসিনটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ ভ্যাকসিনটি দেয়া হবে।

তিনি বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেয়ার প্রয়োজন হবে, তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।

গুয়ামিং ডেইলিতে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন সেবন করতে হবে না।’

করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের, বলেন লিউ।

কোম্পানিটির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি লিও জানান তিনি নিজেও এ ভ্যাকসিন নিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading