সাগরে ঝাঁপ দিয়ে ২ নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট (ভিডিও)

সাগরে ঝাঁপ দিয়ে ২ নারীকে উদ্ধার করলেন পর্তুগালের প্রেসিডেন্ট (ভিডিও)

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২৩

সাগরে সাঁতার কাটার সময় হঠাৎ ডুবে যাচ্ছিলেন ২ নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। এরপরই কোনও রকম প্রটোকল ছাড়াই তাদেরকে উদ্ধার করেন মার্সেলো রেবোলো

এই উদ্ধারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমন ঘটনায় নেটিজেনদের প্রশংসার বন্যায় ভাসছেন ওই প্রেসিডেন্ট।

জানা গেছে, পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট শনিবার ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন, এমন সময় হঠাৎ দেখলেন দুজন নারী যে কায়াকে করে পানিতে ভাসছিলেন সেটা ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। এরপরই কোনও রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীকে রক্ষা করেন মার্সেলো রেবোলো। সূত্র: ডেইলি মেইল, বিবিসি

ভিডিও লিংক: https://www.abc.net.au/news/2020-08-18/portugal-president-saves-two-women-from-surf-at-popular-beach/12568324

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading