খুলনা পাওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২২
ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে।

