ব্লকে ৫১ কোটি টাকার লেনদেন, আজও শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০
মঙ্গলবার (১৮ আগস্ট) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১১ লাখ ৮ হাজার ৪৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৪৭ লাখ টাকা।
এর মধ্যে মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। ৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক।
আর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো – বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিএসআরএম স্টিল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক, জেনারেশন নেক্সট, গ্রীণডেল্টা, আইএফআইসি, জেএমআই সিরিঞ্জ, লিন্ডেবিডি, ম্যারিকো, এমএল ডাইং, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্যাসিফিক ডেনিমস, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, আরএকে সিরামিক,রেনেটা, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

