অর্থনীতিতে ‘গতি আনতে’ নিরবচ্ছিন্ন ব্যাংকিং চালুর নির্দেশ

অর্থনীতিতে ‘গতি আনতে’ নিরবচ্ছিন্ন ব্যাংকিং চালুর নির্দেশ
বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০৫

ব্যাংকগুলোতে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনৈতিক গতিশীলতা স্বাভাবিক করতে মঙ্গলবার (১৮ আগস্ট) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ২২ মার্চ জারি করা এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকিং খাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এর কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরবচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, অন-লাইন ব্যাংকিং সেবা জোরদার করা, রেশনিং/রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন করা, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টিন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়’।

করোনাভাইরাসের কারণে দুই মাস সীমিত পরিসরে সেবা দেওয়ার পর গত ৩১ মে থেকে স্বাভাবিক লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading