বারান্দায় বসে মদপান করতে করতে ঘুম, মৃত্যু…
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩৫
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের উদয়নমোড় এলাকায় বুধবার দুপুরে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু হয়েছে।
মৃত বাসুদেব কর্মকার (৫০) সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুনপাড়া গোলাবাগান গ্রামের নব কুমার কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের উদয়নমোড় এলাকায় একটি হোটেলের বারান্দায় বাসুদেব মদপান করে ঘুমিয়ে পড়ে। পরে তাকে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় পুলিশে খবর দিলে পুলিশ বাসুদেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে বাসুদেবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

