স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১৫

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন স্বামী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বামী মো. দুলাল মিয়া উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের ছেলে। তার স্ত্রীর নাম আয়েশা আক্তার।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে মো. দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন দুলাল।

আত্মহত্যা করার আগে তার মেয়ে শিফাকে টেলিফোনে জানান ‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’

এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading