সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৪০

বৃহস্পতিবার (২০ আগস্ট) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির।

এদিন ডিএসইতে ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১২ কোটি ১৩ লাখ টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ১২৯টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading