মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:০৫
মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত তাসনিয়া (৩) উপজেলার রাহাতপুর গ্রামের সবুজ মোল্যার মেয়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মীকে ‘গণ ধর্ষণ’, গ্রেপ্তার ৫
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, পরিবারের লোকজনের অজান্তে বৃহস্পতিবার বিকালের কোন এক সময় পুকুরে পড়ে যায় তাসনিয়া। পরে বাড়ির লোকজন তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে খেলতে যেয়ে পানিতে ডুবে তাসনিয়ার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

