রানীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

রানীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:১৫

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সাপের কামড়ে বৃহস্পতিবার সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সালমা উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

রানীশংকৈল থানার এসআই আহসান হাবীব জানান, রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো সালমা ও তার বোন এক খাটে ঘুমাতে যায়। এক পর্যায়ে রাত অনুমানিক ৩টার দিকে সালমার বাঁ পায়ের আঙুলে সাপে কামড় দেয়। সাথে সাথে সালমার চিৎকারে তার বাবা, মা ও বোন জেগে ওঠে এবং সাপটিকে পালিয়ে যেতে দেখে।

পরে তাৎক্ষণিকভাবে সালমাকে এক ওঝার কাছে নিয়ে যায় তারা। সেখানে কাজ না হওয়ায় পরে তাকে আরও দুই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে রোগীর অবস্থার উন্নতি না হলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাজি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading