নওগাঁয় অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ

নওগাঁয় অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৫

নওগাঁয় রোগীশূন্য অ্যাম্বুলেন্সে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরের দিকে শহরের দয়ালের মোড়ে কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে এ বিস্ফোরণ ঘটে।

এতে পুড়ে ছাই হয়ে গেছে অ্যাম্বুলেন্সটি। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

জানা যায়, শহরের দয়ালের মোড়ে কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে মিলন হোসেন নামে এক ব্যক্তির একটি অ্যাম্বুলেন্স গত দুই দিন থেকে রাখা ছিল। শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়।

অ্যাম্বুলেন্সের চালক আইয়ুব হোসেন বলেন, ‘গত বুধবার ভাড়া শেষে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে রেখেছিলাম। এরপর আর ভাড়া না হওয়ায় অ্যাম্বুলেন্সটি দুই দিন থেকে সেখানেই ছিল। শুক্রবার ভোরে আমরা জানতে পেরেছি অ্যাম্বুলেন্সে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে।‘

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, অ্যাম্বুলেন্সে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার আগেই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে প্রায় যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading