লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (EPS) হয়েছে ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৯৬ পয়সা।

