কণ্ঠশিল্পী এসআই টুটুল করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৫২
বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়া ফেইসবুক ভেরিফাইড পেইজে দেয়া এক পোস্টে নিজের অসুস্থতার খবর দিয়েছেন টুটুল তার সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘বন্ধুরা, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট ‘পজিটিভ’ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা-অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা কোরে দিও।’
ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন, ‘আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যে-ই দোয়া করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। হে করুনাময় আমাদের কে তুমি ক্ষমা কোরে দাও, সবাই কে তুমি হেফাজত করো। আমিন।’ (ছবি: ফেইসবুক থেকে নেয়া)

