সুপারশপ মীনাবাজারকে জরিমানা

সুপারশপ মীনাবাজারকে জরিমানা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ২০:০০

চট্টগ্রামে সুপারশপ মীনাবাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে শুক্রবার (২১ আগস্ট) নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ‘মীনাবাজার’ আউটলেটকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ও জিল্লুর রহমান।

আলী হাসান বলেন, ‘মীনাবাজারে বেনসন কোম্পানির সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্নার রাখা হয়েছে এবং সেখানে ওই সিগারেট কোম্পানির ডিসপ্লেতেই সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে। এছাড়া সেখানে ভেন্ডিং মেশিন সদৃশ মেশিনও দেখা গেছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপনে নিষেধাজ্ঞা ভঙ্গ করায় মীনাবাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ বিষয়ে মীনাবাজারের ওই আউটলেটের ব্যবস্থাপক ইমরুল কবির চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। ওই সময়ে আমি আউটলেটে ছিলাম না।’

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
অপরদিকে, একই ভ্রাম্যমাণ আদালত নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বাস টার্মিনালে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা দেখতে অভিযান চালায়। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় এস আলম, রিলাক্স, আরকানাইজ স্পেশাল সার্ভিসের তিনটি বাসকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading