নির্বাচন হবে, ফল হয়তো কোনোদিন জানা যাবে না: ট্রাম্প

নির্বাচন হবে, ফল হয়তো কোনোদিন জানা যাবে না: ট্রাম্প

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫৭

নিয়ম মেনে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলেও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা; তা নিয়ে সংশয় রয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে। সেই সংশয়কে আরও বাড়িয়ে দিয়ে ট্রাম্প শনিবার (২২ আগস্ট) বলেছেন, নির্বাচন হলেও ফল হয়তো জানা যাবে না কখনও।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে৷এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে৷

সম্প্রতি অ্যাক্সিওস/সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেইল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। তবে তিন চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে ভোট দেওয়ার পক্ষে। সে কারণেই ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেইল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। এমনকি ভোট-জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছিলেন তিনি। কিন্তু তার কোনও আপত্তিই ধোপে টেকেনি।

এমন পরিস্থিতিতে কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে শনিবার ট্রাম্প ভোটের ফল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয় না, ২ সপ্তাহের মধ্যেও ভোটের ফল জানা যাবে। এমনকি ৪ সপ্তাহের মধ্যে ভোটের ফল জানা যাবে বলে আমার মনে হয় না।’ ট্রাম্প আরও বলেন, ‘বিধান অনুযায়ী এই বছরের শেষ নাগাদ যদি ভোটের ফল না জানা যায় তাহলে ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হবেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading