রাজশাহী-৫ আসনের এমপি মনসুর করোনায় আক্রান্ত

রাজশাহী-৫ আসনের এমপি মনসুর করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১২:২০

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাংসদের ভাইরা মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, হঠাৎ সর্দি জ্বরসহ নানা উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমূনা দেন এমপি মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানানো হয়।

তবে সাংসদ মনসুর রহমান বর্তমানে শারীরিকভাবে সম্পুর্ন সুস্থ আছেন এবং রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলেও জানান মো. আব্দুল্লাহ।

এদিকে, দ্রুত করোনা মুক্ত হয়ে পুণরায় মানুষের সেবায় কাজ করতে সংসদীয় এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন এমপি মনসুর রহমান এমপি। – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading