হিলিতে ভ্যানগাড়িতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

হিলিতে ভ্যানগাড়িতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
দিনাজপুর জেলা মানচিত্র/ম্যাপ

মোসলেম উদ্দিন। উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৫৫

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামি হিলির বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে জিয়াউর রহমান (৩৮)।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৯ টায় হিলির ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ তাকে পুলিশ গ্রেফতার করে।

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ জিয়াউরকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading