রাস্তার বৃদ্ধকে হাসপাতালে ভর্তি: প্রশংসায় ভাসছেন মিমি

রাস্তার বৃদ্ধকে হাসপাতালে ভর্তি: প্রশংসায় ভাসছেন মিমি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩৮

রাস্তার পাশে পড়েছিলেন অসুস্থ এক বৃদ্ধ। পায়ে পোকা ধরে গিয়েছে। বর্ষায় অবস্থা আরো খারাপ। করোনা পরিস্থিতিতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। এমনই এক বৃদ্ধের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল। আর সেই পোস্ট চোখে পড়ে টালিউডের অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর।

ঘটনা নজরে আসতেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন মিমি। সামাজিক মাধ্যমে জয়দীপ সেন ও আরাধনা চট্টোপাধ্যায় নামে দুজন ব্যক্তি এই বৃদ্ধের অবস্থা তুলে ধরেছিলেন।

এই ঘটনায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিমি।

মিমির সাহায্যের কথা ও জয়দীপ আরাধনা ফেসবুকে পোস্ট করেন। আরাধনা তার ফেসবুক পোস্টে লিখেন, ‘কলকাতা পুলিশ আমাদের এই বিষয়ে সাহায্য করেছে। মিমি চক্রবর্তী এবং তার টিম আমার পোস্টটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ভদ্রলোকের চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি নিজে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির পদক্ষেপ করেছেন। এই মুহূর্তে সেই বৃদ্ধ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি রয়েছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading