চীনের বিরুদ্ধে সেনা অভিযানের হুঁশিয়ারি

চীনের বিরুদ্ধে সেনা অভিযানের হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫৬

চীনের বিরুদ্ধে সেনা অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন, ইন্ডিয়ার চীফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত।

তিনি বলেছেন, লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন ঠেকানোর ব্যাপারে আলোচনার মাধ্যমে সমাধান না এলে প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে অভিযান চালানো হবে। ইন্ডিয়ার সেনাবাহিনীকে সে ব্যাপারে প্রস্তুত রাখা হয়েছে।

বিপিন রাওয়াত বলেন, শান্তিপূর্ণভাবে লাদাখের বিষয়টি মিটিয়ে নেওয়া চেষ্টা করা হচ্ছে। দু’দেশের মধ্যে যদি সেনাবাহিনী এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়, তাহলে সেনা অভিযানই বিকল্প পথ হিসেবে বেছে নেব আমরা।

তিনি আরো বলেছেন, লাদাখ পরিস্থিতি নিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেসব ব্যাপারে ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পর্যালোচনা করছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading