‘বাঙালি বীরের জাতি, করোনা থেকেও এ জাতি জয়ী হবে’

‘বাঙালি বীরের জাতি, করোনা থেকেও এ জাতি জয়ী হবে’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১৫

‘বাঙালি বীরের জাতি, করোনা থেকেও এ জাতি জয়ী হবে’ বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়ালটনের সহযোগিতায় কোভিড-১৯ মোকাবেলায় গণচীনের তাইওয়ানস্থ প্রতিষ্ঠান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে প্রদত্ব মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মোস্তাফা জব্বার আরও বলেন, কোভিড-১৯ সারা দুনিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন।

তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সাধ্যের সবটুকু দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশে
দাঁড়িয়েছে।

তিনি বলেন,‘আমরা দেশের ৬৪টি জেলায় বিনা মাশুলে স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। কলসেন্টার ও টেলিমেডিসিন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টির পাশাপাশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট অব্যাহত রাখার মাধ্যমে জীবনযাত্রা গতিশীল করার চেষ্টা করছি।’

মন্ত্রী বলেন, করোনাকালেও গ্রামের মানুষ পর্যন্ত উপলব্ধি করছে, ডিজিটাল বাংলাদেশ না থাকলে বৈশ্বিক মহামারির এই ক্রান্তিলগ্নে মানুষের জীবনযাত্রা বিপন্ন হতো।

আজকের বাংলাদেশে প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থীও ইন্টারনেট সুবিধা দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালেও দেশে মাত্র ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যবহার হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র আট লাখ। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের দিকনির্দেশনায় ডিজিটালাইজেশনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। দেশে আজ ২১শত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং ১০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সূত্র: বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading