শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়: শিবলী রুবাইয়াত

শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়: শিবলী রুবাইয়াত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪০

“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।” বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত জাতীয় শুদ্ধাচার ও উদ্ভাবন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ।

এদিন বিকালে বিআইসিএমের লাইব্রেরিতে “বঙ্গবন্ধু বুক কর্ণার” এবং ইন্সটিটিউট প্রাঙ্গণে “ডিজিটাল ডিসপ্লে বোর্ডের” উদ্বোধন করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। একইসাথে ইন্সটিটিউট প্রাঙ্গনের বাইরে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

এসময় ইন্সটিটিউটের ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার এবং ইনোভেশন পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।” তিনি এসময় বঙ্গবন্ধুর স্বার্থহীন রাজনীতির উদাহরণ দেন।

বক্তৃতাকালে তিনি আরো বলেন, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে শিষ্টাচার অত্যন্ত প্রয়োজনীয়। শিষ্ঠাচারের মাধ্যমে মানুষের ভদ্রতা, সৌজন্যতা এবং ব্যক্তিত্ব ফুটে ওঠে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও সম্মানার্জনের জন্য শিষ্ঠাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও শিষ্ঠাচার মেনে চলা জরুরি বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ২০১৩-২০১৪ সালের দিকে আমাদের দেশে যখন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তখন প্রচুর বিদেশি বিনিয়োগকারী তাদের অর্থ নিয়ে চলে গেছে। বিদেশিরা আমাদের আচরণ, ব্যবহার পছন্দ করেনি। ফলে আমরা অনেক বিনিয়োগ হারিয়েছি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শুদ্ধাচার অনেক বৃহৎ একটি বিষয়। এরমধ্যে অনেক কিছু থাকতে পারে। আজকে শুদ্ধাচার পুরষ্কার দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। শুদ্ধাচার শব্দের ব্যাপকতা অনেক।

এসময় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য কর্ম সংস্থানের প্রচুর সুয়োগ তৈরি হচ্ছে। এ সব কিছু তখনই সম্ভব হবে; যখন আমাদের মধ্যে আচার-আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading