বঙ্গবন্ধু সরকার প্রণীত আইনগুলো বাতিল না করার সিদ্ধান্ত মন্ত্রিসভার

বঙ্গবন্ধু সরকার প্রণীত আইনগুলো বাতিল না করার সিদ্ধান্ত মন্ত্রিসভার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২৫

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের আমলে প্রণীত আইনগুলো বাতিল না করার এবং প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে ওই সময়ের আইনগুলো হালনাগাদ বা নবায়ন করা যেতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সোমবার (২৪ আগস্ট) এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের পর ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মধ্যে যেসব আইন প্রণয়ন করা হয়েছিল সেগুলোর পরিবর্তে নতুন কোন আইন করা হবে না। তবে, প্রয়োজনীয় ক্ষেত্রে সেগুলোর সংশোধন করা যেতে পারে।’

আনোয়ারুল ইসলাম বলেন, জনগণ, রাজনৈতিক ও শাসন পদ্ধতি গবেষকরা যেন এই ব্যাপারে একটি সুস্পষ্ট ধারণা পায় যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কীভাবে স্বাধীনতা উত্তর সরকার নতুন একটি দেশকে পরিচালিত করেছে সেজন্যই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, মন্ত্রিসভা ২০১৩ সালের ফেব্রুয়ারিতে উচ্চ আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ ও ১৯৮২ সাল থেকে ১৯৮৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত করা আইনগুলোকে নিয়মিত আইনে পরিণত করার এবং এগুলোর মধ্যে অপ্রয়োজনীয় কিছু আইন বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের আইন বিভাগকে এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভার্চুয়াল সভায় অংশ নেন। মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে এতে সংযুক্ত হন।

সচিব বলেন, মন্ত্রিসভা হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংক্রান্ত একটি খসড়া আইন পর্যালোচনার করার সময় এই প্রস্তাব গৃহীত হয়। সূত্র: বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading